★★ সেরা ডিজাইনার ২.০ ★★
*** বাংলাদেশ অপার সম্ভাবনার এক দেশ। এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো রকমের হাজারো প্রতিভা। কেবলমাত্র সঠিক সুবিধা ও পরিচর্যার কারনে হারিয়ে যাচ্ছে এইসব প্রতিভা। আমাদের দেশে এই প্রতিভাবানদের যায়গা দখল করে আছে আমাদের তরুনরা, যারা কিনা আমাদের আগামী দিনের কর্ণধার। পড়াশোনার পাপাশাপাশি এই তরুনদের একটা বড় অংশের প্রধান আগ্রহ ও আকর্ষনের কেন্দ্রবিন্দু হল আইসিটি বা প্রযুক্তি জ্ঞান।
*** আইসিটি বা প্রযুক্তি জ্ঞানের অন্যতম ও অবিচ্ছেদ অংশ হল গ্রাফিক্স ডিজাইন। আমরা আমাদের এক জরিপে দেখেছি যে, বাংলাদেশে যে পরিমাণ গ্রাফিক্স ডিজাইনার রয়েছে, অন্যান্য কোন দেশে সেই পরিমাণ পাওয়া মুশকিল। বলতে গেলে আমাদের দেশের সবাই যেমন ডাক্তার, তেমনি সবাই গ্রাফিক্স ডিজাইনার। কয়েকটি ফ্রীল্যান্সিং সাইট যেমন, ফাইভার, ওডেস্ক, ইল্যান্স, আপওয়ার্ক, ৯৯ ডিজাইনার ইত্যাদি ঘুরলেই বোঝা যায় কত শত ডিজাইনার। ইতিবাচকভাবে চিন্তা করলে দেখা যাবে যে এটা আমাদের জন্য ভালো, খারাপ না। আমরা চাচ্ছি যে এত শত ডিজাইনারদের নিয়ে, তাদের আগ্রহ, ইচ্ছা, আকাঙ্খা প্রতিভা সকলের সামনে তুলে ধরতে। যার মাধ্যমে আমরা তাদের মধ্য থেকে যেভাবে বেছে নিবো সেরা ডিজাইনারদের, তেমনি করে তাদের এই সেক্টরে এগিয়ে যেতে সকলভাবে সাহায্য করবো। যার কারনে এই প্রথমবারের মতো এনরেল্ট এর সহায়তায় ও আই আর এ গ্রাফিক্স স্টুডিও এর প্রযোজনায় আমরা আয়োজন করেছি "সেরা ডিজাইনার ২.০"
***/// প্রতিযোগীতার নিয়মাবলী ///***
১. যে কোন বয়সের যে কেউ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে । এখানে আমরা সকল ধরনের সকল গ্রাফিক্স ডিজাইন গ্রহন করে থাকি। গ্রাফিক্সের উপর ভিত্তি করে আমরা মোট ৫ টি সেক্টরে ডিজাইনকে ভাগ করেছি।
1. JPG
2. PNG
3. GIF
4. Motion Graphics
5. Animated Graphics
মোট এই ৫ টি বিভাগে আমরা ডিজাইন গ্রহণ করে থাকবো। এর মধ্যে লোগো, পোষ্টার, ব্যানার, প্রোফাইল, ক্যানভাস, ফেস্টুন ও অন্যান্য সব ডিজাইন গ্রহণযোগ্য।
২. আগ্রহী / অংশগ্রহণকারীকে নিন্মে বর্ণিত লিংকে গিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করে সেখান থেকে ছবি আপলোড করতে হবে।
৩. যদি কেউ ফরম পূরণ না করে, তবে তাকে আমাদের ফেসবুক পেইজে গিয়ে তার নাম, ঠিকানা, ই-মেইল, মোবাইল নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখ পূর্বক ছবি জমা দিতে হবে।
( বি:দ্র: ফেসবুকে / পেইজে ছবি জমা দেওয়া ঝুঁকিপূর্ণ। কারন এতে করে ছবির পিক্সেল ভেঙে যাওয়ার সম্ভবনা থাকে। যার ফলে তার ছবিটি আকর্ষণীয় হওয়ার পরও ঝাপসা বা অস্পষ্টতার কারনে বাতিল বা মনোনীত না হতে পারে। এ কারনে ফরম পূরণ করে জমা দেওয়াই শ্রেয়। )
৪. ছবি জমা দেওয়ার পর তার কাছে একটি আইডি/কোড যাবে, যা হবে তার পরিচয়পত্র। পরবর্তীতে তার ছবি মনোনীত হলে পুরষ্কার গ্রহনের সময় এটি প্রয়োজন হতে পারে।
৫. প্রতিটি (৫) টি সেক্টরে আলাদা আলাদা ভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচন করা হবে এবং সর্বমোট ১০০ জনকে পুরস্কৃত করা হবে।
৬. অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে সার্টিফিকেট ও প্রফেশনাল গ্রাফিক্স কোর্সের উপর বিশেষ ছাড়। এছাড়া সকলের ছবি আমাদের ভেরিফাইড ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে আপলোড করা হবে, ডিজাইনারের নাম সহ।
৭. একজন ব্যক্তি সর্বোচ্চ ৩ টি সেক্টরে ছবি জমা দিতে পারবেন। প্রতি সেক্টরে সর্বোচ্চ ১ টি করে ছবি গ্রহণযোগ্য হবে। এক্ষেত্র ১ এর অধিক ছবি জমা দিলে প্রথম ছবিটি গ্রহন করা হবে, বাকিগুলো বাতিল বলে গন্য হবে। তিবে জমা দেওয়ার নিয়ম হলো : প্রথমে একটি ছবি জমা দিবে। এরপর আবার রেজিস্ট্রেশন করে পরবর্তী ছবি দিতে হবে। এভাবে পরপর ৩ টি সেক্টরে ছবি জমা দেতে পারবে। ছবি বাদ দেওয়া বা যোগ করা যাবে ১২ ই মার্চ ২০২০ রাত ১২.০০ টার মধ্যে।
৮. এই প্রতিযোগীতার পোস্টটি সর্বোচ্চ শেয়ারকৃত ৩ জন ব্যক্তির জন্য থাকবে বিশেষ পুরস্কার।
৯. আবেদন / ছবি জমা দেওয়ার শেষ তারিখ ১২ ই মার্চ ২০২০ রাত ১২.০০।
১০. কোন ছবি যদি কপিরাইট এর আওতায় পড়ে বা কপি করা হয়ে থাকে, তবে তা বাতিল তো হবেই, বরং তাকে শাস্তির আওতায় আনা হতে পারে।
***/// পুরস্কারের বিবরণী ///***
পুরস্কারের বিবরণ ব্যানারে উল্লেখ করা আছে।
***// সার্বক্ষণিক যোগাযোগ ///***
মোবাইলঃ +৮৮০১৬৮২-৭১৬৪৭৪, +৮৮০১৬২৬-২২০১০০
ই-মেইলঃ info.irasdesign16@gmail.com, ibrahimadorer@gmail.com
***/// বিস্তারিত জানতে ভিজিট করুন ///***
IRA Graphicss Studio
***/// রেজিস্ট্রেশন লিংক ///***
1. bit.ly/389jVnm
***/// ধন্যবাদান্তে ///***
মোঃ ইব্রাহিম
ডেভেলপার - আই আর এ গ্রাফিক্স স্টুডিও




Post A Comment:
0 comments: